রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বাহুবলে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়ন বিষয়ক কর্মশালা

কর্মশালায় বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা তালুকদার।

দিদার এলাহী সাজু : হবিগঞ্জের বাহুবল উপজেলা প্রশাসনের আয়োরজনে ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিট কার্যক্রমের সহযোগিতায় স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা অফিসার্স ক্লাবে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদারের সভাপতিত্বে ও হবিগজ্ঞ জেলা প্রশাসনের সহকারী কমিশনার সামসুদ্দিন মোঃ রেজার পরিচালনায় এ কর্মশালার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মোহাম্মদ জাকারিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাহুবল উপজেলা সহকারী কমিশনার (ভুমি) খৃষ্টফার হিমেল রিছিল, জেলা প্রশাসনের সহকারী কমিশনার আফিয়া আমিন বাপ্পা।

কর্মশালায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের সচিব, স্কুল-কলেজের প্রধানগন অংশ নেন।

এ সময় ১০ টি গ্রুপে ৫ জন করে অংশ গ্রহণকারীরা লিখিত পরিকল্পনা প্রদান করেন।

গ্রুপের দলনেতা হিসেবে লিখিত পরিকল্পনা পেশ করেন উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল আওয়াল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ কুটি, মিরপুর আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ মাহবুবুর রহমান, মিরপুর এফএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান, ডি এন আই’র প্রধান শিক্ষক প্রনয় চন্দ্র দেব, পুটিজুরী ইউপি চেয়ারম্যান শামসুদ্দিন তারা মিয়া, লামাতাশী ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান টেনু, বাহুবল আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন ও ইউপি সচিব মোশাহিদ আলী।

কর্মশালায় গ্রুপের সদস্যরা এসডিজি অর্জনে মুল্যবান তথ্য প্রদান করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com