রবিবার, ০৭ জুন ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

নতুন ধর্ম প্রতিমন্ত্রীর শপথের প্রস্তুতি বঙ্গভবনে

তরফ নিউজ ডেস্ক : ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে জামালপুরের ইসলামপুরের এমপি ফরিদুল হক খান দুলালের শপথের প্রস্তুতি চলছে বঙ্গভবনে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মঙ্গলবার সন্ধ্যায় নতুন প্রতিমন্ত্রীকে শপথ পড়াবেন।

গত পাঁচ মাস ধরে খালি থাকা ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে যে ফরিদুল হক খান দুলালই আসছেন, সেই গুঞ্জন সোমবার থেকেই ছিল। তবে সরকারের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে তখন কিছু বলা হয়নি।

মঙ্গলবার সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, “আজ সন্ধ্যায় দুলাল শপথ গ্রহণ করবেন। এ মুহূর্তে মন্ত্রিসভায় আর কোনো পরিবর্তনের বিষয়ে আমি জানি না।”

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, “সন্ধ্যা ৭টায় রাষ্ট্রপতি নবনিযুক্ত প্রতিমন্ত্রীকে শপথ পড়াবেন।”

বিস্তারিত আসছে

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com