সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

২৫ পৌরসভায় প্রার্থী ঘোষণা করলো আওয়ামী লীগ

তরফ নিউজ ডেস্ক : আসছে ২৮শে ডিসেম্বর ২৫ পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে সামনে রেখে মেয়র প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। শনিবার দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত দলটির স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এই প্রার্থী বাচাই করা হয়। এতে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২৫ পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী হলেন পঞ্চগড় পৌরসভায় জাকিয়া খাতুন, ঠাকুরগাঁও পীরগঞ্জে কশিরুল আলম, দিনাজপুরের ফুলবাড়ীতে খাজা মইন উদ্দীন, রংপুরের বদরগঞ্জে আহাসানুল হক চৌধুরী, কুড়িগ্রামে পৌরসভায় কাজিউল ইসলাম।
রাজশাহীর পুঠিয়া পৌরসভায় রবিউল ইসলাম, কাটাখালী পৌরসভায় আব্বাস আলী, সিরাজগঞ্জের শাহজাদপুরে মনির আক্তার খান তরু লোদী, পাবনার চাটমোহরে সাখাওয়াত হোসেন সাখো, কুষ্টিয়ার খোকসায় আল মাছুম মুর্শেদ, খুলনার চালনায় সনত কুমার বিশ্বাস এবং চুয়াডাঙ্গা পৌরসভায় রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার মনোনয়ন পেয়েছেন।
বরগুনা জেলার বেতাগীতে এ বি এম গোলাম কবির, পটুয়াখালীর কুয়াকাটাতে আ. বারেক মোল্লা, বরিশালের উজিপুরে গিয়াস উদ্দিন বেপারী, বাকেরগঞ্জে লোকমান হোসেন ডাকুয়া, মানিকগঞ্জ পৌরসভায় রমজান আলী, ধামরাইয়ে গোলাম কবির, গাজীপুরের শ্রীপুর পৌরসভায় আনিছুর রহমানকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।
এছাড়া ময়মনসিংহের গফরগাঁও পৌরসভায় এস.এম. ইকবাল হোসেন (সুমন), নেত্রকোনার মদনে আব্দুল হান্নান তালুকদার, সুনামগঞ্জের দীরাইয়ে বিশ্বজিত রায়, মৌলভীবাজারের বড়লেখা পৌরসভায় আবুল ইমাম মো. কামরান চৌধুরী, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাসুদউজ্জামান মাসুক এবং চট্টগ্রামের সীতাকু- পৌরসভায় বদিউল আলমকে মনোনয়ন দেয়া হয়েছে।
প্রসঙ্গত, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮শে ডিসেম্বর প্রথম ধাপের পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন ফরম দাখিলের শেষ তারিখ ১লা ডিসেম্বর, মনোনয়ন বাছাই ৩রা ডিসেম্বর এবং প্রত্যাহারের শেষ দিন ১০ই ডিসেম্বর।।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com