বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

বড়লেখায় মনোনয়ন জমা দিলেন আ.লীগ প্রার্থী কামরান

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী আবুল ইমাম মো. কামরান চৌধুরী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন আজ মঙ্গলবার (১ ডিসেম্বর) দুপুরে তিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদিকুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন।

এ সময় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা চেয়ার‌ম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক উপাধ্যক্ষ এ কে এম হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, ত্রাণ বিষয়ক সম্পাদক কবিরুজ্জামান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, প্রথম ধাপে আগামী ২৮ ডিসেম্বর ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে বড়লেখা পৌরসভার নির্বাচনের ভোটগ্রহণ করা হবে। নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাইয়ের শেষ তারিখ ৩ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ ডিসেম্বর।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com