বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

মানবপাচারে জড়িত দুই বিদেশি এয়ারলাইন্স- সিআইডি

তরফ নিউজ ডেস্ক : বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে মানবপাচারের ঘটনায় বিদেশি দু’টি এয়ারলাইন্স জড়িত বলে তথ্য-প্রমাণ পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডি বলছে, মানবপাচারের ঘটনা তদন্ত কার্যক্রমের সময় বিদেশি দু’টি এয়ারলাইন্সের বেশ কিছু ত্রুটি পাওয়া গেছে, যা মামলার তদন্তে উল্লেখ থাকবে।

তবে তদন্তের স্বার্থে এয়ারলাইন্স দু’টির নাম এখনই প্রকাশ করা যাচ্ছে না।

মঙ্গলবার (১ ডিসেম্বর) দুপুরে সিআইডি প্রধান ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ব্যারিস্টার মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, মানবপাচারের ঘটনায় বিদেশে যাদের পাচার করা হয়েছে তাদের সবাইকেই ভিজিটর/ কনফারেন্স ভিসায় পাঠানো হয়েছে। তবে এসব ভিসায় যাওয়া ভিজিটরদের রিটার্ন (ফিরতি) টিকিট থাকার কথা থাকলেও পাচার হওয়া কারও ফিরতি টিকিট ছিল না। এটা এয়ারলাইন্সের একটি বড় ত্রুটি। আর অধিকাংশ মানবপাচার এই দু’টি এয়ারলাইন্সের মাধ্যমেই হয়েছে।

তিনি বলেন, এয়ারলাইন্সের এই ত্রুটির বিষয়ে সেখানের কর্মকর্তারা জড়িত। আমরা এয়ারলাইন্স দু’টির উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেছি। তারাও এই ত্রুটির বিষয়ে স্বীকার করেছেন।

সম্প্রতি সিআইডির অনুরোধে মানবপাচারকারী চক্রের ছয় সদস্যের বিরুদ্ধে রেড নোটিশ জারি করে ইন্টারপোল। রেড নোটিশ জারি করা আসামিরা হলেন- মিন্টু মিয়া, স্বপন, শাহাদাত হোসেন, নজরুল ইসলাম মোল্লা, ইকবাল জাফর ও তানজিরুল।

ব্যারিস্টার মাহবুবুর রহমান বলেন, গত ১৮ অক্টোবর বাংলাদেশ পুলিশ মানবপাচারকারী চক্রের চিহ্নিত ছয় সদস্যকে গ্রেফতারের জন্য ইন্টারপোলের কাছে সহায়তা চায়। গত ২৭ নভেম্বর তাদের বিষয়ে ইন্টারপোল রেড নোটিশ জারি করে।

তিনি বলেন, বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যে ও ইউরোপের বিভিন্ন দেশে মানবপাচারের সঙ্গে ছয়জনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। আরও কেউ আছে কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে।

মানবপাচারের মামলা প্রসঙ্গে তিনি বলেন, গত ২৬ মে লিবিয়ায় ২৬ জন বাংলাদেশিকে হত্যার ঘটনার পর মানবপাচারের ২৬ মামলার মধ্যে ২৫টি মামলা তদন্ত করছে সিআইডি। এখন পর্যন্ত ১৭১ জনকে গ্রেফতার করা হয়েছে। হবিগঞ্জে দায়ের করা একটি মামলার অভিযোগপত্র দেওয়া হয়েছে। গ্রেফতার আসামিদের মধ্যে ৪২ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

২০১৯ সালের মে মাস থেকে বিভিন্ন সময় ৩৮ জন বাংলাদেশি নাগরিক লিবিয়ায় পাচার করা হয়। তাদের ইতালি ও স্পেনে পাঠানোর কথা বলে লিবিয়ার বেনগাজীতে নিয়ে যাওয়া হয়। মুক্তিপণের জন্য গত ২৬ মে নির্মমভাবে পাচার হওয়া ২৬ জনকে গুলি করে হত্যা করা করে দুর্বত্তরা। এ ঘটনায় মানবপাচারের অভিযোগে সারাদেশে ২৬টি মামলা হয়। এর মধ্যে সিআইডি বাদী হয়ে তিনটি মামলা করে। বাকিগুলো ভুক্তোভোগীদের পরিবার বাদী হয়ে করেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com