বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

পাঁচ মাসে প্রবাসী আয় হাজার কোটি ডলার ছাড়ালো

তরফ নিউজ ডেস্ক : চলতি অর্থ বছরে পাঁচ মাসে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স হাজার কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে। একই সঙ্গে এই বছর চতুর্থবারের মতো ২০০ কোটি মার্কিন ডলারের উপর রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

সর্বশেষ নভেম্বরে প্রবাসীদের পাঠানো অর্থের পরিমাণ ছিল ২০৮ কোটি ডলার, যেটা গত বছরের একই সময় ছিল ১৫৫ কোটি ডলার। আলোচ্য মাসে গত বছরের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ৩৩ দশমিক ৬৩ শতাংশ।

তবে অক্টোবরের তুলনায় নভেম্বরে রেমিট্যান্স কিছুটা কমেছে। অক্টোবরে প্রবাসীদের পাঠানো অর্থের পরিমাণ ছিল ২১১ কোটি ডলার।

গত জুলাই থেকে নভেম্বর পর্যন্ত পাঁচ মাসে একমাত্র আগস্ট বাদে বাকি চার মাসে রেমিট্যান্স ২০০ কোটি ডলারের উপরে এসেছে। আগস্টে প্রবাসী আয় এসেছিল ১৯৬ কোটি ডলার।
এনিয়ে চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে প্রবাসীদের পাঠানো অর্থের পরিমাণ দাঁড়াল ১০ দশমিক ৯০ বিলিয়ন ডলার, যেটা গত বছরের একই সময়ে ছিল ৭ দশমিক ৭১ বিলিয়ন ডলার।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com