শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

চুনারুঘাটে টেকসই উন্নয়ন বিষয়ক কর্মশালা

মোঃ জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ) : চুনারুঘাটে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতায় গভর্নেন্স ইনোভেশন ইউনিট স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশ।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার হবিগঞ্জের উপপরিচালক তওহীদ আহমদ সজল, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর প্রমুখ। ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মশালা উদ্ভোধন করেন- সিলেট বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান (এনডিসি)।

তিনি বলেন, জাতীর পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান ক্ষুদা মুক্ত, দারিদ্র মুক্ত সোনার বাংলা গড়ার জন্য দেশ স্বাধীন করে ছিলেন প্রধানমন্ত্রী এই লক্ষ্যমাত্রা মাতায় নিয়ে কাজ করছেন। এ সময় কর্মশালায় চুনারুঘাট সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পালসহ বিভিন্ন দফতরের সরকারী কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের সদস্য, ব্যবসায়ীসহ নানা শ্রেনী-পেশার প্রতিনিধিরা অংশ নেন। আলোচনা শেষে কর্মশালায় অংশ নেয়া সবাই স্থানীয় সমস্যা, সমস্যার কারণ, বাধা সমাধানের করণীয় বিষয়ে সরকারকে জানানোর জন্য সমস্যাগুলো উল্লেখ করে লিখিত আকারে জমা দেন। উক্ত কর্মশালায় ফ্যাসিলেটরের দায়িত্ব পালন করেন প্রতীক মন্ডল, রাজিব দাস পুরকায়স্থ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com