শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

বাহুবলে এসিল্যান্ড পরিচয়ে ৬ বেকারীতে চাঁদা দাবি

বাহুবল ( হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবল উপজেলার কয়েকটি বেকারীর মালিকের মোবাইল নাম্বারে এসিল্যান্ড পরিচয়ে কয়েক ইউপি সদস্যকে ব্যবহার করে চাঁদা দাবি করেছে অজ্ঞাত দুষ্কৃতিকারী। বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার মিরপুর, হামিদনগর ও পুটিজুরী বাজারের ৬ বেকারি মালিকের মোবাইল নাম্বারে ফোন করে এ চাঁদা দাবি করা হয়।
এসিল্যান্ড পরিচয়ে ০১৭৩১ ৫৯৯৪৬৬ নম্বর থেকে ফোন দিয়ে তিন ইউপি সদস্যকে কয়েকটি বেকারিতে পাঠিয়ে ৫০/৬০ হাজার করে চাঁদা দাবি করা হয়। তবে কোন বেকারি মালিক এভাবে টাকা দিতে অনীহা জানালে ভাবনায় পড়ে যান সংশ্লিষ্ট ইউপি সদস্য। তাৎক্ষণিক এ ঘটনায় ইউপি সদস্যসহ বেকারি মালিকদের মাঝে সৃষ্টি হয় কৌতুহল।
পুটিজুরী ইউপি সদস্য জসিম উদ্দিন জানান, দুপুরের দিকে ফোন পেয়ে ইউপি চেয়ারম্যান শামসুদ্দিন তারা মিয়া তাকে পুটিজুরী হযরত শাহপরান বেকারিতে গিয়ে মালিককে এসিল্যান্ডের সাথে কথা বলানোর জন্য বলেন । ইউপি সদস্য ওই বেকারিতে গিয়ে ফোনে যোগাযোগ করে দিলে ০১৭৩১৫৯৯৪৬৬ নম্বর থেকে এসিল্যান্ড পরিচয়ে ৬০ হাজার টাকা চাওয়া হয়। কিন্তু বেকারি মালিক এভাবে টাকা দিতে অনীহা জানালে ইউপি সদস্য বিষয়টি নিয়ে ভাবনায় পড়ে যান।
একইভাবে সাতকাপন ইউপি সদস্য আতাউর রহমান ও বাহুবল সদর ইউপি সদস্য ফারুক মিয়াকে ব্যবহার করে আরও কয়েকটি বেকারিতে চাঁদা দাবি করা হয়। পরে তারাও তাজ্জব বনে যান প্রতারকদের কৌশলে। অপর ৫ বেকারি হলো, মিরপুর বাজারের গাউছিয়া এবং এ আর রহমান বেকারি, বাহুবল গ্রামীন বেকারি, হামিদনগর আশা বেকারি, দিগাম্বর বাজার আল ইসলাম বেকারি। উল্লেখিত বেকারীগুলোর স্ব স্ব মালিকের ব্যক্তিগত মোবাইল নাম্বারে ৫০/৬০ হাজার টাকা চাওয়া হয়।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাহুবল উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) খৃষ্টফার হিমেল রিছিল জানান, এভাবে কোন প্রতিষ্ঠানে টাকা চাওয়ার সুযোগ নেই। প্রশাসনের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালিত হলে পুলিশ সহ অভিযান করা হয়। তিনি বলেন মোবাইল ফোনে ইউপি সদস্যদের ব্ল্যাকমেইল করে চাঁদা দাবি করা এটা প্রতারক চক্রের কাজ। এ বিষয়ে তদন্ত করে প্রতারকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে এসিল্যান্ড জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com