বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

বাহুবলের বৃন্দাবন চা বাগানে শুরু হয়েছে প্রুনিং কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক : চা-বাগানগুলোতে এখন প্রুনিং শুরু হয়েছে। গাছের সুরক্ষার জন্য পর্যায়ক্রমে দু’তিন বছর পরপর প্রুনিং করা হয়। প্রুনিংয়ের বাংলা ছাঁটাই। তবে কেউ কেউ এটাকে কলম করা বলে। এতে করে সব চা-বাগানগুলোই সময়ের ব্যবধানে হয়ে উঠবে রুক্ষ। থাকবে না সবুজের পাত্তা। চা গাছগুলো উপরের পাতা ও ডালগুলো কেটে ফেলা হবে। এতে সবুজহীন হয়ে গাছগুলো হবে ধূসর। প্রতিটি চা গাছ হরিণের শিংয়ের মতো খাঁড়া খাঁড়া ডালে পরিণত হবে। টিলার পর টিলা চা গাছগুলো ন্যাড়া ভঙ্গিমায় ওভাবেই ঠাঁয় দাঁড়িয়ে থাকবে।

আজ শুক্রবার (০৪ ডিসেম্বর) সকাল ১০টায় বাহুবল উপজেলার বৃন্দাবন চা বাগানে দোয়া মাহফিলের মাধ্যমে প্রুনিং কার্যক্রম শুরু হয়েছে। বাগানের ব্যবস্থাপক নাসির উদ্দিন খান এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বাগানের সহ-ব্যবস্থাপক উজ্জল সিনহা, সাজ্জাদুর রহমান, আব্দুস শহিদ, সাংবাদিক মনিরুল ইসলাম শামিম, মো: আলাউদ্দিন, শামিম আহমেদ, হেড টিলা ক্লার্ক বিজন ভট্টাচার্য্য, স্টোর ক্লার্ক সালেহ আহমেদ সাগর ও ইমাম আবুল হোসেন প্রমুখ।

উদ্বোধন শেষে তিনি বলেন, প্রতি বছর এই সময়কালেই শুরু হয় চা গাছের প্রুনিং কার্যক্রম। এতে করে চা-গাছের পছন্দসই আকৃতির জন্ম হয়। এর উদ্দেশ্য চা-গাছের দৈহিক বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করা।

তিনি আরও বলেন, প্রুনিংয়ের প্রকারভেদ আছে। কোন সেকশনের চা গাছগুলোতে কোন ধরনের প্রুনিং হবে তা সেকশন ভিত্তিক প্লাকিং-টেবিল (Plucking Table) তালিকা পর্যবেক্ষণ করে আমরা সিদ্ধান্ত নেই। যত আগে প্রুনিং করা হয় তত আগেই পাতা চয়ন (Plucking) শুরু হয়।

নাসির উদ্দিন খান বলেন, গলাকাটা ছাঁটাই (Collar Prune), মধ্যম ছাঁটাই (Medium Prune), হালকা ছাঁটাই (Light Prune) মূলত এই তিনটি ছাঁটাই রয়েছে। এছাড়া আরও কিছু ছাঁটাই পদ্ধতি রয়েছে। আসলে এগুলো নির্ভর করে চা-গাছের বয়স এবং উৎপাদন ক্ষমতার উপর। চা-বাগানের একেক সেকশনের চা গাছের বয়স কিন্তু একেক রকম। কোনোটা ৫ থেকে ১০ বছর। আবার কোনোটা ২০ থেকে ৫০ বছর পর্যন্ত রয়েছে। বয়সের উপর ভিত্তি করে প্রুনিংয়ের কাটার গভীরতা নির্ভর করে। তবে ৬০ বছর হয়ে গেলে চা গাছ তার উৎপাদন ক্ষমতা হারায়। তখন পুরাতন চা গাছ তুলে নতুন চারা রোপণ করতে হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com