শনিবার, ৩০ মে ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

স্ত্রী হত্যার অভিযোগে সাংবাদিক গ্রেপ্তার

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্ত্রী হত্যার অভিযোগে শহরের পূর্বাশা আবাসিক এলাকার নিজ বাসা থেকে অনুজ কান্তি দাশকে পুলিশ গ্রেপ্তার করেছে। শনিবার (৫ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারের পর পুলিশ তাকে আদালতে সোপর্দ করে। অনুজ কান্তি দাশ দৈনিক ইত্তেফাকের শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি। তার পিতার নাম নরেশ চন্দ্র দাশ।

জানা যায়, অনুজ দাশের স্ত্রী অনিতা দাশ গত ২৯ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় সিলেটের জালালাবাদ রাগিব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। এর আগের দিন (২৮ নভেম্বর) সন্ধ্যায় শ্রীমঙ্গল পলি ক্লিনিকে অনিতাকে অসুস্থ অবস্থায় ভর্তি করানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে সিলেটে স্থানান্তর করা হয়। রাগিব রাবেয়া হাসপাতালের দেওয়া মৃত্যু সনদে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ‘সেরিব্রাল মেনিনজাইটিস’।

অনিতার মৃত্যুর পর তার বাবা ওই দিন (২৯ নভেম্বর) বিকেলে দিলীপ দাশ বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় মেয়েকে নির্যাতন করে হত্যা করা হয়েছে মর্মে অভিযোগ করেন। অভিযোগটি শুক্রবার রাতে পুলিশ হত্যা মামলা হিসেবে রেকর্ড করে। অভিযোগে অনুজ দাশ, অনুজের বাবা নরেশ দাশ এবং মা পুরবী দাশকে আসামি করা হয়। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়। পরদিন বিকেলে শ্রীমঙ্গল পৌর শ্মশানে তার দাহ করা হয়। শেষকৃত্যে অনিতার বাবার বাড়ির লোকজন অনুপস্থিত ছিলেন।

অভিযোগ থেকে জানা যায়, গত তিন বছর আগে অনিতার সঙ্গে অনুজের বিয়ে হয়। বিয়ের পর থেকে অনিতাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। গত ২৮ নভেম্বর রাতে একইভাবে নির্যাতন করে অনিতাকে হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক বলেন, সুরতহাল রিপোর্টে এমন কোনো আলামত পাওয়া যায়নি। তবে এলাকাবাসীর মাধ্যমে জানা যায়, অনুজ তার স্ত্রীকে প্রায়ই মারধর করতেন। অনিতার বাবার অভিযোগের ভিত্তিতে লাশের ময়নাতদন্ত করানো হয়েছে। রিপোর্ট আসলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com