শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

বাবুনগরী-মামুনুলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা: পিবিআইকে তদন্তের নির্দেশ

তরফ নিউজ ডেস্ক: ভাস্কর্য নিয়ে ‘অপমানজনক’ মন্তব্য করায় হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী, হেফাজতে ইসলামের যুগ্ম সম্পাদক মোহাম্মদ মামুনুল হক ও ইসলামী আন্দোলনের নেতা সৈয়দ ফয়জুল করিমের বিরুদ্ধে করা মামলা তদন্ত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ডিআইজিকে নির্দেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালত এ নির্দেশ দেন। আদালত পিবিআইর ডিআইজিকে আগামী ৭ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলেছেন।

এর আগে আজ সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে ওই তিন জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। একইসঙ্গে সিএমএম আদালতেই মোহাম্মদ মামুনুল হকের বিরুদ্ধে এই অভিযোগেই আরেকটি মামলা দায়ের করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট মশিউর মালেক। পিবিআইকে দুটি মামলাই তদন্ত করার নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার বাদীরা বলেছেন, বাবুনগরী, মামুন ও ফয়জুল করিম যে বক্তব্য দিয়েছেন তা রাষ্ট্রদ্রোহিতার সমান এবং তা রাষ্ট্রবিরোধী।

‘সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করা ও দেশে অরাজকতা সৃষ্টি’র সঙ্গে জড়িত থাকার অভিযোগে এই তিন অভিযুক্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আদালতের কাছে আবেদন জানিয়েছেন বাদীরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com