শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

সাংবাদিক এম মুসলিম চৌধুরীর পিতার ইন্তেকাল

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক দৈনিক দিনের শেষে পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি এম মুসলিম চৌধুরী ও শ্রীমঙ্গল শমশেরনগর মিনিবাস মালিক সমিতির সভাপতি মুস্তাফিজুর রহমান চৌধুরী মুকিত এর পিতা মুক্তিযোদ্ধা মো. ছলিম চৌধুরী  ইন্তেকাল করেছেন। “ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৮৫) বছর।

মঙ্গলবার ( ৭ ডিসেম্বর) সকাল ৯ টা ১০ মিনিটে নিজ বাসায় বার্ধক্ষ্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে  তিনি ৪ পুত্র, পুত্রবধু ও নাতি-নাতনী সহ অসখ্য আত্বীয় স্বজন রেখে যান। উনার জানাযার নামাজ বাদ যোহর বাসা সংলগ্ন মসজিদ মাঠে অনুষ্টিত হয়। জানাযা শেষে বিজিবি ক্যাম্প সংলগ্ন কবরস্তানে দাফন সম্পন্ন করা হয়।

জানাযার নামাজে উনার আত্বীয় স্বজন এলাকাবাসী সহ শ্রীমঙ্গলের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উনার মৃত্যুতে শোক জানিয়েছে তরফ নিউজ পরিবার, শ্রীমঙ্গল প্রেসক্লাব, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব, শ্রীমঙ্গল পরিবহন শ্রমিক ইউনিয়ন, শ্রীমঙ্গল-শমশেরনগর মিনিবাস মালিক সমিতি, পশ্চিমবাগ স্পুটিং ক্লাব ও থিয়েটার, জনতা সংগ ও জনতা থিয়েটার, হবিগঞ্জ রোড আব্দুলাহ মার্কেটের ব্যবসায়ী সহ বিভিন্ন ব্যক্তিবর্গ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com