শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

বাহুবলে পলিথিনে মোড়ানো নবজাতক শিশুর লাশ উদ্ধার

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবলে পলিথিনে মোড়ানো সদ্য ভূমিষ্ট নবজাতক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (০৮ ডিসেম্বর) সকাল ৮টায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় পড়ে থাকা এই লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় কৃষক জমির উল্লা জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার দৌলতপুর ব্রিজের পাশে অবস্থানকালে দেখতে পান মিরপুর থেকে বাহুবলগামী একটি অটো-রিক্সা থেকে কে বা কারা একটি বস্তা সড়কের পাশে পেলে চলে যাচ্ছে। এ সময় তিনি সামনে এগিয়ে গেলে হালকাভাবে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতকের লাশ পড়ে থাকতে দেখেন। পরে আশপাশের লোকজন ঝড়ো হলে পলিথিন দিয়ে পেঁচানো বস্তাটির মুখ খোলে সদ্য ভূমিষ্ট নবজাতকের লাশ দেখতে পান। তাৎক্ষনিক স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে বাহুবল মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে নবজাতক শিশুটির লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে বাহুবল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান জানান, নবজাতক শিশুটির লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। কে বা কারা এমন জগণ্য কাজে জড়িত সেটা খোঁজে বাহির করতে পুলিশ তদন্তে নেমেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com