শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

কমলগঞ্জে নতুন বসতঘর ও শীত বস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক: কমলগঞ্জে উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে চা শ্রমিকদের মাঝে অর্থিক অনুদান, নতুন বসত ঘর ও শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৮ডিসেম্বর) সকালে কমলগঞ্জের দুটি ইউনিয়নে ৮৯লক্ষ ৭৫ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়। পর্যায়ক্রমে ৯টি ইউনিয়নে মোট ৪হাজার ৪৮৫ টি পরিবারকে কোটি ২৪ লাখ ২৫ হাজার টাকার অনুদান দেওয়া হয়।

জানা যায়, মুজিব শতবর্ষ উপলক্ষে চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচীর আওতায় কমলগঞ্জ উপজেলার ইউনিয়ন কুরমা চা বাগানে ৫ হাজার টাকা করে ১ হাজার ২৫ জন চা শ্রমিকদের মাঝে মোট ৫১ লক্ষ ২৫ হাজার টাকা, মাধবপুর ইউনিয়ন মাদবপুর চা বাগান ও পাত্রখলা চা বাগান ৩৮ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. মো. আব্দুস শহীদ এমপি।

এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশেকুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো. আরিফুল হক, ইসলাম পুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হান্নান, বি আর ডিবি সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল প্রমুখ। এছাড়াও স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

মুজিব শতবর্ষ উপলক্ষে চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচীর আওতায় কমলগঞ্জ উপজেলার মাদবপুর ইউনিয়ন মাদবপুর চা শ্রমিকদের আর্থিক অনুদানের চেক বিতরন ও বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক বাস্তবায়িত ৪ লক্ষ ১৮ হাজার টাকা ব্যয়ে চা শ্রমিকের নবনির্মিত ঘরের শুভ উদ্বোধন ও চাবি হস্তান্তর করেন সাবেক চীফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. মো. আব্দুস শহীদ এমপি।

এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশেকুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো. আরিফুল হক, বি আর ডিবি সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল প্রমুখ।

এছাড়াও স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com