শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

চুনারুঘাটের ভোলারজুম বাজারে সিটি ব্যাংকের শাখা

মো. জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ): হবিগঞ্জের চুনারুঘাটের ভোলারজুম বাজারে সিটি ব্যাংকের এজেন্ট শাখা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৮ ডিসেম্বর) ভোলাজুম বাজারে আনুষ্ঠানিক ভাবে এ শাখার শুভ উদ্বোধন করা হয়।

ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ইদ্রিস আলতা মিয়ার সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা মোঃ সোহেল আহমদের মুগ্ধকর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের জন নন্দিত চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।

বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সিটি ব্যাংক সিলেট রিজিওনাল হেড মীর আবু সায়েম,মিরাশী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রমিজ উদ্দিন, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আইয়ূব আলী তালুকদার, শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য রাখেন ভোলারজুম বাজার সিটি ব্যাংক এজেন্ট কর্তৃপক্ষ মোঃ দরবেশ আলী মুহূরী,আলহাজ্ব মদরিছ মিয়া মহালদার,ইউনিয়ন আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক মাষ্টার আব্দুস সামাদ আযাদ, সাংগঠনি সম্পাদক সাবেক এজি এস মোঃ জসিম উদ্দিন সহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ।

সভা শেষে ফিতা কেটে ভোলারজুম বাজার সিটি ব্যাংকের এজেন্ট শাখার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com