শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

বিশ্বের ৩৯তম ক্ষমতাধর নারী শেখ হাসিনা

তরফ নিউজ ডেস্ক : বিশ্বের ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় ৩৯ তম অবস্থানে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ফোর্বস এ তালিকা করেছে। মঙ্গলবার এ তালিকা ঘোষণা করা হয়। এই সাময়িকীর গত বছরের করা তালিকায় তিনি ছিলেন ২৯তম অবস্থানে। সে হিসেবে পূর্বের অবস্থান থেকে দশ ধাপ পেছালেন তিনি। এর আগের বছরের তালিকায় তিনি ছিলেন ২৬ তম স্থানে।

এ বছর ক্ষমতাধর ১০০ নারীর প্রথম জন হলেন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। তিনি এই নিয়ে টানা দশবার এই অবস্থান অর্জন করেছেন। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত কমালা হ্যারিস প্রথমবার এ তালিকায় প্রবেশ করেছেন, তাও তৃতীয় হয়ে! এছাড়া ধনকুবের ও সমাজসেবী বিল গেটস পত্নী মেলিন্ডা গেটস রয়েছেন পঞ্চম স্থানে।

 

যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট নেত্রী, হাউস স্পিকার ন্যান্সি পেলোসি রয়েছেন সপ্তম স্থানে। কমালা সহ এবার এ তালিকায় মোট ১৭ জন নতুন মুখ রয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com