বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

বাহুবলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ব্রাক কর্মী নিহত

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মমতা রাণী সরকার (৩৫) নামের এক ব্রাক কর্মী নিহত হয়েছেন। এ ছাড়া এ ঘটনায় গুরুত্বর আহত অবস্থায় মোটরসাইকেল চালক নিহতের স্বামী ব্রাক কর্মী মুহিত কুমার সরকারকে হবিগঞ্জ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের রশিদপুর গ্যাস ফিল্ডের কাছে পাহাড়ি মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত মমতা রাণী সরকার কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার মুহিত কুমার সরকারের স্ত্রী ও কমলগঞ্জ ব্রাক অফিসের কর্মী।

জানা যায়, কিশোরগঞ্জের গ্রামের বাড়ি থেকে স্বামী-স্ত্রী মোটরসাইকেল যোগে কর্মস্থল কমলগঞ্জ ব্রাক অফিসে যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলার রশিদপুর গ্যাস ফিল্ডের কাছে পাহাড়ি মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ব্রাক কর্মী মমতা রাণী সরকার নিহত হন। আর স্বামী মুহিত কুমার সরকারকে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের লোকজন এসে ট্রাকের নিচ থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন।

সাতগাঁও হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ খালেদ মাহমুদ খাঁন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন যন্ত্রদানব ট্রাকটিকে রেকার দিয়ে টেনে পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com