বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

স্কুলে ভর্তির লটারি ফেইসবুকে লাইভ করার নির্দেশ

তরফ নিউজ ডেস্ক : করোনাভাইরাস মহামারীর মধ্যে বেসরকারি বিদ্যালয়গুলোর প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য লটারির মাধ্যমে শিক্ষার্থী বাছাই প্রক্রিয়া ফেইসবুক বা স্যোশাল মিডিয়ায় সরাসরি সম্প্রচারের নির্দেশ দিয়েছে সরকার।

লটারির প্রক্রিয়া কোনোভাবেই যেন প্রভাবিত না হয় সেজন্য বেসরকারি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এবং বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের শনিবার এই নির্দেশনা পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

অন্যবার প্রথম শ্রেণিতে লটারি এবং দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণিতে পরীক্ষা নিয়ে শিক্ষার্থী ভর্তি করা হলেও এবার প্রথম থেকে নবম শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে।

এসব শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির আবেদন ফি এবার নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।

মাউশি বলছে, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলো নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তির কার্যক্রম লটারির মাধ্যমে পরিচালনা করতে পারবে।

“লটারির তারিখ নির্ধারণ করে ভর্তি তদারকি ও পরিবীক্ষণ কমিটিকে অবহিত করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে লটারির কার্যক্রম পরিচালনা করতে হবে।”

লটারির কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ভর্তি নীতিমালা অনুযায়ী গঠিত ভর্তি তদারকি ও পরিবীক্ষণ কমিটি, বিদ্যালয় ভর্তি পরিচালনা কমিটি, অভিভাবক প্রতিনিধি, ব্যবস্থাপনা কমিটির প্রতিনিধি এবং শিক্ষক প্রতিনিধির উপস্থিতি নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দিয়েছে মাউশি।

“করোনা পরিস্থিতির কারণে জনসমাগম এড়ানোর লক্ষ্যে লটারির প্রক্রিয়া ফেইসবুক লাইভে অথবা যে কোনো সোশ্যাল মিডিয়ায় সরাসরি প্রচারের ব্যবস্থা করতে হবে।”

সর্বোপরি লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া যেন কোনোভাবেই প্রভাবিত না হয় তা নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশনা দেওয়া হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com