শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

চুনারুঘাটে ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এর সহযোগিতায় ” যদিও মানছি দূরত্ব, তবুও আছি সংযুক্ত” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শনিবার উপজেলা প্রশাসন চুনারুঘাট এর আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২০ উদযাপন করা হয় এবং ওয়েবিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে জুম কনফারেন্স এ প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, চুনারুঘাট। আরো উপস্থিত ছিলেন মিলটন চন্দ্র পাল, সহকারী কমিশনার (ভূমি), চুনারুঘাট, আকবর হোসেন জিতু, সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ, চুনারুঘাট উপজেলা শাখা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। এ সময় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে চিত্রাংকন এবং মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে রচনা,বিতর্ক ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com