শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন ২৭ জানুয়ারি

তরফ নিউজ ডেস্ক : চট্রগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন হতে যাচ্ছে আগামী ২৭ জানুয়ারি। চলতি বছরের ২৯ মার্চ এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু করোনাভাইরাসের কারণে এতো দিন নির্বাচন স্থগিত ছিলো। নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর  আজ ভোটের এই নতুন তারিখ ঘোষণা করেন। তিনি বলেন, ২৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইলেকক্ট্রনিক ভোটিং মেশিনে এই ভোটগ্রহণ হবে। যেহেতু আগে ঘোষিত তফসিল অনুযায়ী মনোয়ান জমা, বাছাই, প্রত্যাহারের সব প্রক্রিয়া শেষে  প্রার্থী চূরান্ত   হয়ে গিয়েছিল, সেই প্রার্থীরাই এ নির্বাচনে অংশ নেবেন।
এদিকে নির্ধারিত সময়ে ভোট করতে না পারায় অগাস্টের শুরুতে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রশাসক নিয়োগ দেয় সরকার। এখন ৫ ফেব্রুয়ারির মধ্যে এ নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে ইসির। স্থগিত হওয়া চট্টগ্রাম সিটি নির্বাচনে মেয়র পদে সাতজন প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন।

এছাড়া সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলরের ৫৫ পদে ২৬৯ প্রার্থী রয়েছেন ভোটে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com