শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

শ্রীমঙ্গলে নানা কর্মসূচীর মধ্য দিয়ে সাংবাদিকদের বিজয় দিবস পালন

শফিকুল ইসলাম রুম্মন, মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নানা কর্মসূচীর মধ্যদিয়ে সাংবাদিকদের বিজয় দিবস পালন করা হয়েছে ৷ কর্মসূচীর মধ্যে ছিল খাবার ও পোষাক বিতরণ, বীরমাতাকে চাঁদর ও কম্বল পরিয়ে সম্মাননা, কাঠের তৈরী ছোট শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন ও মিষ্টি বিতরণ ৷

বীরমাতা সম্মাননা (বীরাঙ্গনা), ছিন্নমুল এতিম শিশুদের নতুন সোয়েটার ও উন্নত খাবার বিতরণ এবং বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে মহান বিজয় দিবস পালন করেছে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা। দুটি পর্বে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ৷ বুধবার দুপুরে ১পর্বে বস্ত্র ও খাবার বিতরণ করা হয় ৷

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নেছার উদ্দিন।

উপজেলা প্রেসক্লাবের সুহৃদ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজসেবী সুব্রত দত্ত ও রুপা অধিকারীর আর্থিক সহায়তায় অনুষ্ঠানে অর্ধশতাধিক ছিন্নমূল শিশুর মধ্যে বিশেষ খাবার ও শীতের গরম কাপড় বিতরণ করা হয়।

অনুষ্ঠানের ২য় পর্ব বিকলে অনুষ্ঠিত হয় বীরমাতা (বীরাঙ্গনা) সম্মাননা ও মুক্তিযুদ্ধের তাৎপর্য নিয়ে আলোচনাসভা। এ পর্বে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান। এ সময় বক্তব্য রাখেন এশিয়ান টিভির শ্রীমঙ্গল-কমলগঞ্জ প্রতিনিধি এসকে সুমন, ছিন্নপাতার সভাপতি তাপস দাশ, সাংবাদিক কাওসার আহমেদ রিয়ন, আরিফুল ইসলাম, দৈনিক যায়যায়দিন এর শ্রীমঙ্গল প্রতিনিধি মো: শফিকুল ইসলাম রুম্মন ৷

সন্ধ্যায় বীর মুক্তিযোদ্ধাদের জানানো হয় ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি। দুই শতাধিক পথ শিশু ও পথচারী ও ব্যবসায়ীর মধ্যে বিতরণ করা হয় বিজয় দিবসের মিষ্টি। এর আগে সকালে শ্রীমঙ্গল পৌর শহীদ বেদীতে ও পুরানবাজারস্থ মুক্তিযোদ্ধা বিরাজ সেন তরুণের কাঠের তৈরী ছোট শহীদ মিনারে অর্পন করা হয় শ্রদ্ধাঞ্জলী। একই সাথে বিজয়ের প্রথম প্রহরে সিন্দুরখান রোডস্থ বীরমাতা ( বিরাঙ্গনা) শিলা গুহকে শীতের কম্বল পরিয়ে ও কিছু নগদ অর্থ দিয়ে করোনাকালীণ এ বিজয় দিবসের কর্মসূচীর সূচনা করেন শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা। সঞ্চলনায় ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী ৷

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com