শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

মৌলভীবাজারে খ্রিস্টানদের গীর্জায় সরকারি আর্থিক অনুদান বিতরণ

নিজস্ব প্রতিবেদক: মেলৈভীবাজারের শ্রীমঙ্গলে ও কমলগঞ্জে খ্রীস্টান ধর্মীয় উপাসনালয় গীর্জায় সরকারি অনুদানের অর্থ বিতরণ করা হয়েছে। খ্রীস্টানদের সবছেয়ে বড় উৎসব বড়দিনকে সামনে রেখে শ্রীমঙ্গল-কমলগঞ্জের খ্রীস্টান ধর্মীয় গীর্জায় এ অনুদান দেয়া হয়।

বৃহস্পতিবার ১৭ ডিসেম্বর দুটি উপজেলায় মোট ১০৭ টি গীর্জায় এ অনুদানের অর্থ বিতরণ করা হয়। এর মধ্যে কমলগঞ্জ উপজেলায় খাসিয়া পুঞ্জিসহ ৪০টি গীর্জায় ৫ লক্ষ ৬৮ হাজার টাকার ও শ্রীমঙ্গল খাসিয়াপুঞ্জিসহ ৬৭টি গীর্জায় ৭ লক্ষ ৭৬ হাজার টাকা সহ মোট ১৩ লক্ষ ৬৪ হাজার টাকার সরকারি অনুদান বিতরণ করা হয়।

এসময় মাগুরছড়া খাসিয়া পুঞ্জি প্রধান জিডিসন প্রধান সুছিয়াং-এর সভাপতিত্বে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সাংসদ উপাধ্যক্ষ ড.মো. আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান।

এ ছাড়াও লাউয়াছড়া খাসিয়া পুঞ্জি প্রধান ফিলা পতমীসহ সকল পুঞ্জি প্রধানরা এসময় উপস্থিত ছিলেন।

পরে প্রধান অতিথি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি পুঞ্জিতে বড় দিনের একটি কেক কেটে শুভেচ্ছা বিনিময় করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com