শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

শায়েস্তাগঞ্জে যনবাহনের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পিকআপ-সিএনজি-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত ও ৩ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টায় শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ বাইপাস সড়কের উপজেলার কলিমনগর ও গরুর বাজারের মাঝামাঝি স্থানে ত্রিমুখী এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব বলেন, নিহত একজনের প্যান্টের পকেট থেকে জাতীয় পরিচয়পত্র ও ভিজিটিং কার্ড পাওয়া গেছে। সেখানে তার নাম লেখা রয়েছে দিপকংর পোদ্দার। ঠিকানা হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ছাতিয়াইন। ভিজিটিং কার্ডে লেখা আছে মেডিসিন ও শিশুরোগ চিকিৎসক।

অপর নিহত পুরুষ ব্যক্তির নাম ঠিকানা সংগ্রহের চেষ্টা চলছে। ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে।

আহত ৩ জনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো উদ্ধারের কার্যক্রম চলছে বলেও জানান ওসি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com