শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

বাহুবলে মিরপুর ইউনিয়ন কৃষকলীগের ৮নং ওয়ার্ড কমিটির সম্মেলন

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়ন কৃষকলীগের ৮নং ওয়ার্ড কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকাল ৪টায় মিরপুর ইউনিয়নের ফদ্রখলা গ্রামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন কৃষকলীগের আহ্বায়ক সৈয়দ কামরুল হাসানের সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের আহ্বায়ক ও বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের সদস্য সচিব শেখ সুহেল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হাসান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালিব, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এনামুল হক, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোক্তার হোসেন।

পরে দরবেশ আলীকে সভাপতি, শাহিন আহমেদকে সাধারণ সম্পাদক ও শামছুল আলমকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট ৮নং ওয়ার্ড কৃষকলীগের কমিটি ঘোষণা করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com