শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

শ্রীমঙ্গলে শ্যামলী এনআর ট্র্যাভেলস’র এমডির শীত বস্ত্র বিতরণ

শফিকুল ইসলাম রুম্মন, মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হঠাৎ করে জেঁকে বসেছে শীত। তাপমাত্রা নেমে এসেছে ৭.৫ ডিগ্রীতে। বেড়ে গছে নিম্ন আয়ের মানুষদের ভুগান্তি। শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষক আনিসুর রহমান জানান, এখন আকাশ পরিস্কার তাপমাত্রা আরো কমতে পারে। এর সাথে মৃদু শৈত প্রবাহও থাকতে পারে। তাই এ এলাকার মানুষের মধ্যে শীতও অনুভত হবে বেশি। শীতের এ প্রকোপ দেখে শ্রীমঙ্গলে বেড়াতে আসা শ্যামলী এনআর ট্র্যাভেলস এর এমডি শুভংকর ঘোষ রাকেশ গরীব ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন ৷

এ সময় শ্রীমঙ্গল চা বাগান এলাকায় বেড়াতে এসে শীত অনুভুত হয়ে শীতার্ত মানুষের পাশে দাড়িয়েছেন শ্যামলী এনআর ট্রাভেলস এর এমডি ৷

রোববার বিকেলে ও সোমবার সকালে তিনি শ্রীমঙ্গল মির্জাপুর চা বাগান, সাঁতগাও চা বাগান, ভুনবীর এলাকা ও শহরের শাহীবাগ এলাকার বেশ কিছু শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উনার সহধর্মীনী লিপু ঘোষ, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, বিষ্ণুপদ ধর ও বিধান চক্রবর্তী প্রমূখ ৷ ভবিষতেও সাধ্যমতো এই গরীব ও অসহায় মানুষের পাশে থাকবেন বলে জানান তিনি৷

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com