শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

বাহুবলে সরকারি ভূমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন : এক ব্যক্তিকে অর্থদন্ড

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবলে সরকারি ভূমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে মাসুক মিয়া (২০) নামের এক ব্যক্তিকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার (২১ ডিসেম্বর) বিকাল ৩টায় উপজেলার সাতকাপন ইউনিয়নের বানাইত গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকার উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। অর্থদন্ডপ্রাপ্ত মাসুক মিয়া উপজেলার বানাইত গ্রামের হোছন আলীর পুত্র।

জানা যায়, উপজেলার বানাইত গ্রামে সরকারি জায়গা থেকে এক্সভেটর দ্বারা অবৈধভাবে মাটি উত্তোলনকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার অভিযান চালান। অভিযানে উলে­খিত ব্যক্তিকে এক্সভেটর দ্বারা মাটি উত্তোলন দায়ে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে মাসুক মিয়াকে ৫০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।


এছাড়াও মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি গৃহহীনদের জন্য আরো ৫০টি ঘর তৈরির লক্ষ্যে পুটিজুরীস্থ ভবানীপুর মৌজার স্থানীয় জনগণের সাথে মতবিনিময় করেন ইউএনও স্নিগ্ধা তালুকদার। মতবিনিময় অনুষ্ঠানে বেদখলকৃত স্থান ছেড়ে দিতে উদ্বুদ্ধ করা হলে স্থানীয় জনগণ সম্মত হয়। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) খৃষ্টফার হিমেল রিছিল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার, পুটিজুরী ইউনিয়ন চেয়ারম্যান শামছুদ্দিন তারা মিয়া ও সাবেক ইউপি চেয়ারম্যান মুদ্দত আলী।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com