বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

হবিগঞ্জের শায়েস্তানগরে মাছ ব্যবসায়ীদের জরিমানা

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে শহরের শায়েস্তানগর এলাকায় সড়কে মাছের ড্রাম ও অন্যান্য সরঞ্জামাদি রেখে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করায় মাছ ব্যবসায়ীদের মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন মামলায় ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মো. রেজা বিভিন্ন মামলায় তাদেরকে জরিমানা করেন ও মাছ ব্যবসায়ীসহ বাজার কমিটির সংশ্লিষ্টদের এ বিষয়ে সতর্কতা প্রদান করেন।

এ ব্যাপারে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মো. রেজা জানান, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান এর নির্দেশনায় জনদূর্ভোগ লাঘবে অনুরূপ অভিযান অব্যাহত থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com