শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

তাহিরপুরে কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার তিনটি ইউনিয়ন বাদাঘাট, উত্তর বড়দল, দক্ষিন বড়দল এর কৃষকলীগের নেতাকর্মীদের অংশ গ্রহনের মাধ্যমে বাংলাদেশ কৃষকলীগের তাহিরপুর উপজেলা শাখায় ত্রি-বার্ষিক সম্মেলন হয়েছে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকেলে বাদাঘাট বাজারস্থ মেইন রোডে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের কৃষকলীগের আহ্বায়ক সামছুল ইসলামের সভাপতিত্বে বড়দল (উঃ) ইউনিয়নের আহ্বায়ক দিলোয়ার হোসেন দুলাল ও দক্ষিণ বড়দল ইউনিয়নের আহ্বায়ক রহমত আলীর যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও (সুনামগঞ্জ-সিলেট) সংরক্ষিত মহিলা আসনের এমপি অ্যাডঃ শামীমা শাহারিয়ার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি দেওয়ান জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ডঃ মোঃ হাবিবুর রহমান (মোল্লা), আইন বিষয়ক সম্পাদক অ্যাডঃ জহির উদ্দিন লিমন, জেলা কৃষকলীগের সদস্য সচিব বিন্দু তালুকদার, আহবায়ক আলহাজ্ব আব্দুল কাদির শান্তি মিয়া, যুগ্ম আহবায়ক জোনায়েদ আহমেদ, শাহ আলম শেরূল।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা কৃষকলীগের আহবায়ক আলহাজ্ব জিল্লুর রহমান, যুগ্ম আহবায়ক জুলহাস মল্লিক, বাবলু তালুকদার, রাসেল আহমেদ, ওয়াহিদ চৌধুরী খসরু, সামছুল আলম আখঞ্জি প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com