বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড বাহুবলে প্রকাশ্যে অবৈধ করাতকল, বন উজাড়ে নীরব প্রশাসন বাহুবলে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ পাঠদান অনুমতির সনদ পেলো করাঙ্গী ইসলামি একাডেমি এন্ড হাই স্কুল বাহুবলে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত ধর্মঘট প্রত্যাহার হলেও মিলছে না এলপিজি সিলিন্ডার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ড. রেজা কিবরিয়াকে শোকজ

শায়েস্তাগঞ্জে মজা করতে গিয়ে ছিঁড়ে গেল শিশুর লিঙ্গ

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা : শায়েস্তাগঞ্জে মজা করতে গিয়ে মঈন উদ্দিন (৭) নামে এক শিশুর পুরুষাঙ্গ ছিঁড়ে ফেলেছে এক যুবক। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার দাউদনগর গ্রামে এই ঘটনা ঘটে। মইন উদ্দিন শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদ নগর গ্রামের জালাল আহমদের ছেলে ও শায়েস্তাগঞ্জ রেল কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।

আহতের পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে গ্রামের জোহাদ আলীর ছেলে শফিক মিয়া (২৫) মজা করে মঈন উদ্দিনের পুরুষাঙ্গে ধরে টান দেয়। এ সময় অসাবধানতাবশত মঈন উদ্দিন’র পুরুষাঙ্গ ছিঁড়ে যায়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন মঈন উদ্দিনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে ভর্তি করেন। তার আঘাতটি জটিল বলে জানিয়েছেন চিকিৎসক সাইফুর রহমান সোহাগ। স্থানীয় কাউন্সিলর মোহন মিয়া জানান- মজা করতে গিয়ে অনাকাঙ্খিত এ ঘটনাটি ঘটেছে। তাৎক্ষণিক স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে চিকিৎসা করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com