শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় শ্রমিকলীগের সভা অনুষ্ঠিত

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : জাতীয় শ্রমিকলীগ সাধারণ সম্পাদক আলহাজ¦ কে এম খসরু বলেন, শেখ হাসিনার সরকার কঠিন চেলেঞ্জের মধ্যে পদ্মাসেতু তৈরি করে দেখিয়ে দিয়েছেন। শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে দেশে প্রভৃদ্ধির হার বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক চার এ। রিজাভ বেড়ে হয়েছে ৪২ মিলিয়ন ডলার। মাথা পিছু গড় আয় বেড়ে দাঁড়িয়েছে ২০০৯ ডলারে। তিনি আরো বলেন, খালেদা জিয়া বলেছিলো পদ্ধাসেতু আওয়ামীলীগ সরকার কোনদিন করতে পারবে না। দেশবাসী দেখেছে কোন বিদেশী টাকা ছাড়াই জননেন্ত্রী শেখ হাসিনার সরকার দেশবাসীকে পদ্ধাসেতু উপহার দিয়েছেন । বৃহস্পতিবার ২৪ ডিসেম্বর রাত সাড়ে ৮ টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেলা শ্রমিকলীগ এর আয়োজনে মুজিবশতবার্ষিকী ও মহান বিজয় দিবস উপলক্ষে শ্রীমঙ্গলের জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, অসৎ আর হাইব্রীড নেতা শ্রমিকলীগের প্রযোজন নেই। সত আর ত্যাগী নেতাকর্মী দরকার। তাই ত্যাগী নেতাকর্মীদের সবসময় আমরা মূল্যায়ন করি।

এ সময় সভায় মৌলভীবাজার জেলা শ্রমিকলীগের সভাপতি আসাদ হোসেন মক্কুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকারিয়া আহমেদেও সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাংগটনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ মনসুরুল হক, জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় সংসদের সদস্য নাজমুল আলম রুমেন। এতে আরো উপস্থিত ছিলেন চা শ্রমিক নেতা বিজয় হাজরা, জেলা শ্রমিকলীগের সাংগটনিক সম্পাদক আলমগীর চৌধুরী, জেলা শ্রমিকলীগের যুগ্ম সম্পাদক আব্দুল মতিন প্রমূখ।

সভায় শ্রীমঙ্গল উপজেলা শ্রমিকলীগ ও মৌলভীবাজার জেলা শ্রমিকলীগের নেতৃবৃন্দ ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com