শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

‘বলরাম আমাকে অস্বীকার করায় আত্মহত্যা করেছি’

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে সুইসাইড নোট লিখে ট্রেনের নিচে পড়ে মন্দিরা সাঁওতাল (২২) নামে এক নারী আত্মহত্যা করেছে। সে উপজেলার সুরমা চা বাগানের বলরাম হাজদার বড় স্ত্রী ও দুই সন্তানের জননী বলে জানা যায়।

শনিবার (২৬ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে আখাউড়া সিলেট রেলওয়ে সেকশনের তেলিয়াপাড়া রেলস্টেশনের ৫০গজ উত্তরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই মহিলা দীর্ঘ সময় যাবত রেললাইনের পাশে বসে ছিল। চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি কাছাকাছি আসলে তিনি দৌড়ে গিয়ে রেললাইনে শুয়ে পড়েন। এতে তার শরীর থেকে মাথা ও পা বিচ্ছিন্ন হয়ে চার টুকরো হয়ে যায়। খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা ঘটনাস্থলে পরিদর্শন করেন এবং রেলওয়ে পুলিশের শ্রীমঙ্গল থানাকে অবগত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বলরাম হাজদা তার স্ত্রী মন্দিরা সাঁওতালকে রেখে আরেকটি মেয়েকে পালিয়ে বিয়ে করে। এতে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। সুইসাইড নোটে লেখা ছিল, ‘আমি প্রেগন্যান্ট, বলরাম আমাকে অস্বীকার করায় আমি আত্মহত্যা করেছি।’

তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। রেলওয়ে পুলিশ এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি আলমগীর হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com