শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

জঙ্গলে প্রেমিকের আত্মহত্যা, রাতভর লাশ পাহারায় প্রেমিকা

নিজস্ব প্রতিবেদক: প্রেমিকাকে নিয়ে পাহাড়ের ঘুরতে গিয়েছিল প্রেমিক। সেখানে রাতে গাছের ডালে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে। আর রাতভর সেই লাশ পাহারা দিয়েছে প্রেমিকা। অবাক হওয়ার মতো ঘটনাটি ঘটেছে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের এওলাছড়া পানপুঞ্জির পাশে নোম্যান্সল্যান্ড জঙ্গলে। আজ শনিবার সকালে লাশটি উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় ও ঘটনাস্থলে লাশ পাহারারত কিশোরী এনি আক্তার জানান, গত শুক্রবার রাতে পৃথিমপাশা ইউনিয়নের গণকিয়া গ্রামের সিন্ধু মালাকারের ছেলে শিপন মালাকার (১৮) তার প্রেমিকা একই ইউনিয়নে কানিকিয়ারি গ্রামের মাহমুদ আলীর মেয়ে স্থানীয় আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজের ৮ম শ্রেণির ছাত্রী এনি আক্তারকে (১৬) নিয়ে এওলাছড়া পানপুঞ্জির জঙ্গলে ঘুরতে নিয়ে যায়। এক পর্যায়ে রাত আনুমানিক ১২ ঘটিকায় পরনের গেঞ্জি দিয়ে গাছের ডালে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে ঘটনাস্থলে সারারাত লাশ পাহারা দেয়া প্রেমিকা এনি আক্তার। সকালে তার অভিবাবকদের জানালে তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

কুলাউড়া থানার এসআই মাহসীন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় লাশের পাশে পাহারারত অবস্থায় এনি আক্তার নামের কিশোরীকে পাওয়া যায়। প্রাথমিকভাবে ঘটনাটি প্রেমঘটিত কারণে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পর আসল রহস্য উদঘাটিত হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com