শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

শ্রীমঙ্গলে দুই কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় দুই কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

জানা যায়, চাহিদা ভিত্তিক অবকাটামো উন্নয়ন প্রকল্প (১ম পর্যায়) এর আওতায় দুটি নতুন ভবন ও একটি উর্ধমুখি সম্প্রসারিত ভবনের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

শনিবার (২৬ ডিসেম্বর) বিকেল ৩ টায় উপজেলার আমরাইলছড়া চা-বাগান সরকারি প্রথমিক বিদ্যালয়ে প্রায় ৫৭ লক্ষ টাকা ব্যয়ে, এবং ৯৭ লক্ষ ৭১ হাজার টাকা ব্যায়ে ছনখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করা হয়।

পরে বিকেল সাড়ে ৩ টায় সাতগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪২ লক্ষ টাকা ব্যায়ে সম্প্রসারিত উর্ধমুখি ভবনের উদ্বোধন করা হয়।

এসময় উদ্বোধনী অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, সহকারি কমিশনার (ভূমি) নেছার উদ্দিন, সাতগাঁও ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান মিলন শীল, পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ূন কবীর প্রমূখ।

এ ছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com