শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

হ‌বিগ‌ঞ্জে দুর্বৃত্তের আগুনে পুড়ল যুবকের স্বপ্ন

নিজস্ব প্রতিবেদক: হ‌বিগ‌ঞ্জে ঋণ নিয়ে কেনা এক যুবকের পরিবারের আয়ের একমাত্র উৎস সিএনজি অটোরিকশা গ‌্যা‌রে‌জে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২৮ ডিসেম্বর) ভোররাতে জেলার সদর উপজেলার ধু‌লিয়াখাল এলাকার রায়দ‌র গ্রামে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত সিএনজি অটোরিকশা মালিক মো. জসিম মিয়া বলেন, ‘কে বা কারা ভোর রাতে সিএনজি চালিত অটোরিকশায় গ‌্যা‌রে‌জে আগুন দিয়েছে। আমি সকালে ঘুম থেকে উঠে গি‌য়ে দেখি গাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

তিনি বলেন, ‘গত ২ বছর আগে ঋণের মাধ্যমে সিএনজি অটোরিকশাটি কিনেছিলেন। পরিবারের একমাত্র আয়ের উৎস ছিল গাড়িটা। নিজে চালিয়ে সংসারের খরচ চালাতেন। তিনি জানান, এখন একমাত্র সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। অপরাধীদের চিহ্নিত করে সুষ্ঠু বিচারের দাবি জানান তিনি।

হ‌বিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী বলেন, ‘দুর্বৃত্তরা একটি সিএনজি অটোরিকশা পুড়িয়ে দেওয়ার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠিয়েছি। কে বা কারা আগুন দিয়েছে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com