শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

শায়েস্তাগঞ্জ পৌরসভায় জামানত হারালেন ৩ মেয়র প্রার্থী

দিদার এলাহী সাজু, হবিগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনে জামানত হারিয়েছেন ৩ মেয়র প্রার্থী। তারা হলেন, ছাত্রলীগ নেতা ইমদাদুল ইসলাম শীতল (মোবাইল ফোন), যুবলীগ নেতা মোঃ আবুল কাশেম শিবলু (জগ) ও বিএনপি নেতা মোঃ ফজল উদ্দিন তালুকদার (চামচ)।

বিষয়টি নিশ্চিত করেন জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ সাদেকুল ইসলাম।

তিনি জানান, নির্বাচনে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ১৩ হাজার ২শত ৮৭। উল্লেখিত প্রার্থীদের কেউই নিয়ম অনুযায়ী মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের একভাগ ভোট পাননি। যে কারণে তারা জামানত হারাবেন।

জানা যায়, নির্বাচনে ইমদাদুল ইসলাম শীতল ৫শত ২২, মোঃ আবুল কাশেম শিবলু ১হাজার ৪শত ৩০ ও মোঃ ফজল উদ্দিন তালুকদার ১হাজার ৫শত ১০ ভোট পেয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com