মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

ট্রাকের ধাক্কায় প্রাইভেটকারের সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩

গোপালগঞ্জ (সিলেট) প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ যাত্রী নিহত হয়েছেন। নিহত তিনজনই প্রাইভেটকারের যাত্রী।

বুধবার (৩০ ডিসেম্বর) সকালে সিলেট-জকিগঞ্জ সড়কে উপজেলার হেতিমগঞ্জে পশ্চিমবাজার মোল্লাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর সাড়ে ৫টার দিকে একটি প্রাইভেটকার ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এসময় আগুনে তিন জনের মৃত্যু হয়।  খবর পেয়ে দমকল বাহিনীর একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে প্রাইভেটকার থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল হাসপাতাল মর্গে পাঠায়।

সিলেটের গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে টহল পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। পরে তিনজনের মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। তবে, ঝলসে যাওয়ায় নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com