সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন

শ্রীমঙ্গলে গণতন্ত্রের বিজয় দিবস পালন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: সারা দেশের ন্যায় শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গণতন্ত্রের বিজয় দিবস পালিত হয়েছে। বুধবার (৩০ডিসেম্বর ) বিকেল বেলা স্থানীয় চৌমুহনা চত্তরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সভায় শ্রীমঙ্গল আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, গণতন্ত্র অব্যাহত রেখে দেশে রিজাভ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার মিলিয়ন ডলার যা পাকিস্তানের ছেয়ে তিনগুন বেশী। চেলেঞ্জ নিয়ে দেশের টাকায় শেখ হাসিনার নেতৃত্বে পদ্ধাসেতু নির্মাণ করা হয়েছে।

বক্তারা বিএনপির উদ্যেশে বলেন, দেশে গণতন্ত্র না থাকলে বিএনপির প্রার্থীরা কিভাবে নির্বাচনে জয় লাভ করে ? গেল কয়মাস আগে শ্রীমঙ্গলের মির্জাপুর ইউনিয়নে উপনির্বাচনে বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে জয়লাভ করেন। দুদিন আগে হবিগঞ্জের সায়েস্থাগঞ্জে পৌর নির্বাচনে বিএনপির পার্থী ধানের শীষ মার্কায় আওয়ামীলীগের নৌকা মার্কার প্রার্থীকে হারিয়ে জয়লাভ করেন।

কামরুল হাসান দোলনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগ নেতা জগৎজ্যোতি ধর শুভ্র, এনাম হোসেন চৌধুরী মামুন, তোফাজ্জল হোসেন ফয়েজ, বেলায়েত হোসেন, তওহিদুর রহমান মিলন, আবুতালেব বাদশা, আকবর হোসেন শাহিন, ইমাম হোসেন সোহেল প্রমুখ।

এসময় উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ সহ দলটির অংঙ্গ সংগটনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com