রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

শায়েস্তাগঞ্জে মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষ, আহত ২৫

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে বাস-ট্রাক ও মোটর সাইকেলের ত্রিমুখী সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। শুক্রবার (১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলার নুরপুর ইউনিয়নের কাঠালতলী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

এ ঘটনায় দীর্ঘ একঘন্টা ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকার পর রাত সাড়ে ৭ টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।

জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি গরুবাহী ট্রাক ঢাকা-সিলেট মহাসড়কের কাঠালতলী নামক স্থানে পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় শায়েস্তাগঞ্জগামী একটি মোটর সাইকেলও ট্রাকের পিছনে এসে ধাক্কা লাগে। এতে বাস-ট্রাক ও মোটর সাইকেলের ২৫ যাত্রী আহত হন। এসময় মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে পাঠায়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাঈনুল ইসলাম। গুরুতর আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com