মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

১ জানুয়ারি শিশুজন্মে ভারতের বিশ্বরেকর্ড, শীর্ষ দশে বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক: নতুন বছরের প্রথমদিন, অর্থাৎ গত ১ জানুয়ারি শিশুর জন্মে বিশ্বরেকর্ড গড়েছে ভারত। এদিন দেশটিতে জন্ম নিয়েছে প্রায় ৬০ হাজার শিশু, যা গোটা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। ইউনিসেফের এ তালিকায় শীর্ষ ১০টি দেশের মধ্যে রয়েছে বাংলাদেশের নামও।

জাতিসংঘের সহযোগী সংস্থাটির হিসাবে, ২০২১ সালের ১ জানুয়ারি ভারতে শিশু জন্ম নিয়েছে অন্তত ৫৯ হাজার ৯৯৫টি। যদিও ২০২০ সালের প্রথমদিন দেশটিতে আরও ৭ হাজার ৩৯০টি বেশি শিশু জন্মগ্রহণ করেছিল।

ইউনিসেফ জানিয়েছে, বিশ্বজুড়ে ২০২১ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেছে অন্তত ৩ লাখ ৭১ হাজার ৫০৪টি শিশু। এর মধ্যে ৫২ শতাংশ শিশুই জন্ম নিয়েছে মাত্র ১০টি দেশে।

বছরের প্রথমদিন শিশুজন্মের হিসাবে ভারতের পরেই রয়েছে চীন। এদিন দেশটিতে জন্মগ্রহণ করেছে ৩৫ হাজার ৬১৫টি শিশু।

এরপর রয়েছে যথাক্রমে নাইজেরিয়া (২১ হাজার ৪৩৯টি), পাকিস্তান (১৪ হাজার ১৬১টি), ইন্দোনেশিয়া (১২ হাজার ৩৩৬টি), ইথিওপিয়া (১২ হাজার ৬টি), যুক্তরাষ্ট্র (১০ হাজার ৩১২টি), মিসর (৯ হাজার ৪৫৫টি), বাংলাদেশ (৯ হাজার ২৩৬টি) এবং কঙ্গো (৮ হাজার ৬৪০টি)।

সম্প্রতি জাতিসংঘের এ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২১ সালে বিশ্বব্যাপী মোট ১৪ কোটি শিশু জন্ম নিতে পারে। তাদের গড় আয়ু ধরা হয়েছে ৮৪ বছর। তবে ভারতীয় শিশুদের প্রত্যাশিত গড় আয়ু ৮০ দশমিক ৯ বছর।

ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর বলেছেন, ১ জানুয়ারি ২০২১ তারিখে যেসব শিশু জন্ম নিয়েছে, তারা এক বছর আগের চেয়ে অনেকাংশে পরিবর্তিত একটি পৃথিবীর নাগরিক হতে চলেছে। তবে নতুন বছর সেগুলো নতুন করে কল্পনা করার সুযোগ নিয়ে এসেছে।

তার মতে, বর্তমান পৃথিবীতে প্রাণঘাতী মহামারি, অর্থনৈতিক ঘাটতি, দারিদ্র্য বৃদ্ধি ও গভীর সামাজিক বৈষম্যের আবরণে ইউনিসেফের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com