মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

চুনারুঘাট পৌরসভায় ভোট ১৪ ফেব্রুয়ারি, হবে ইভিএমে

মো. জামাল হোসেন লিটন, নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভায় ভোট গ্রহণ আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। পৌরসভায় মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ জানুয়ারি, বাছাই ১৯ জানুয়ারি আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২৬ জানুয়ারি।

রোববার (৩ জানুয়ারি) এই তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর।

তিনি বলেন, ৩১টি পৌরসভায় ইভিএমের মাধ্যমে আর ২৫টিতে ব্যালট পেপারে মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। চুনারুঘাট পৌরসভায়ও তাই।

এদিকে, তৃতীয় ধাপের ৬৪ পৌরসভার ভোট গ্রহণ ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এসব পৌরসভায় মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১০ জানুয়ারি।

এ বিষয়ে ইসির সিনিয়র সচিব বলেন, এসব পৌরসভায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৩০ জানুয়ারী অনুষ্ঠিত পৌরসভায় ব্যালটের মাধ্যমে ভোট হবে।

ইসির তফসিল অনুয়ায়ী প্রথম ধাপে ২৫টি পৌরসভায় ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। দ্বিতীয় ধাপে ৬১ পৌরসভায় আগামী ১৬ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ইভিএমের মাধ্যমে ২৯টি পৌরসভায় এবং ব্যালটের মাধ্যমে ৩২টি পৌরসভায় ভোট হবে।

কমিশন সূত্রে জানা গেছে, আইন অনুযায়ী পৌরসভায় নির্বাচিত মেয়র-কাউন্সিলরদের মেয়াদ শেষ হওয়ার পূর্বে ৯০ দিনের মধ্যে ভোটগ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। এক্ষেত্রে আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি প্রায় ২৫০ এর বেশি পৌরসভার মেয়র-কাউন্সিলরের মেয়াদ শেষ হচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com