রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

বাহুবলে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির অপরাধে এক ব্যবসায়িকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি :  বাহুবলে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির অপরাধে হারুন মিয়া (৪০) নামের এক ব্যবসায়িকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। হারুন মিয়া উপজেলার দক্ষিণ স্নানঘাট গ্রামের আব্দুল্লাহর পুত্র। মঙ্গলবার (০৫ জানুয়ারি) বেলা ২টায় উপজেলার স্নানঘাট বাজারে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত উপজেলার স্নানঘাট বাজারে অভিযান পরিচালনা করে। এ সময় পিরানহা মাছকে রূপচাঁদা বলে বিক্রিকালে হারুন মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রায় ১ মন ওজনের পিরানহা মাঝ জব্দ করে ধ্বংস করা হয়।

এ ব্যাপারে উপজেলা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা বলেন, পিরানহা মাছ বিক্রির অপরাধে হারুন মিয়াকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করেছি। এ সময় বাজারে থাকা ব্যবসায়িদেরকে পিরানহা মাছের ক্ষতিকর দিক সম্পর্কে অবগত করি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com