শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে মাকে পেটানোর দায়ে ছেলের কারাদণ্ড চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত বাহুবলে আদর্শ মিষ্টি ঘরকে লাখ টাকা জরিমানা অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ

মশিউর রহমান রাঙ্গা বিরোধী দলের চিফ হুইপ

ফাইল ফটো: মশিউর রহমান রাঙ্গা

তরফ নিউজ ডেস্ক: জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মশিউর রহমান রাঙ্গাকে বিরোধী দলীয় চিফ হুইপ করার অনুরোধ জানিয়েছেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে জাতীয় সংসদের স্পিকারের কাছে একটি চিঠি পাঠিয়েছেন তিনি।

চিঠিতে এরশাদ বলেছেন, একাদশ জাতীয় সংসদে প্রধান বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করবে জাতীয় পার্টি।

পার্লামেন্টারি দলের সভাপতি হিসেবে আমি প্রধান বিরোধী দলীয় নেতা, পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের, বিরোধী দলীয় উপনেতা এবং বিরোধী দলের চিফ হুইপের দায়িত্ব পালন করবেন পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা।

জাপা চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী জানান, মশিউর রহমান রাঙ্গাকে বিরোধী দলীয় চিফ মনোনীত করতে স্পিকারকে চিঠি দিয়েছেন পার্টির চেয়ারম্যান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com