রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

‘আ’লীগ সরকার ক্ষমতায় থাকলে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারে’

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: আওয়ামী লীগ সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে সাংবাদিকদের কল্যানে কাজ করে । সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারে বলে মন্তব্য করেন জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ ডা. মো. আব্দুস শহীদ এমপি।

তিনি মঙ্গলবার (৫জানুয়ারী) সন্ধ্যায় ঐতিহ্যবাহি শ্রীমঙ্গল প্রেসক্লাব কমপ্লেক্স এর উদ্বোধনকালে এ কথা বলেন। তিনি শ্রীমঙ্গল প্রেসক্লাবের ঐতিহ্য ধরে রেখে সাংবাদিকরা বস্তনিষ্ঠ সাংবাদিকতা করে যাচ্ছেন বলে সাংবাদিকদের প্রশংসা করেন।

এসময় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের পরিবার-পরিকল্পনা অফিসার ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, সনিয়র সহ-সভাপতি ইসমাইল মাহমুদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেল, সিনিয়র সদস্য কাওছার ইকবাল, আতাউর রহমান কাজল, সাংবাদিক মামুন আহম্মেদ, সরফরাজ আলী বাবুল, সৈয়দ ছায়েদ আহমেদ, এম মুসলিম চৌধুরী সহ অন্যান্য সদস্য ও সহযোগী সদস্য এবং আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com