শনিবার, ২০ জুন ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

চুনারুঘাটে আল ইখওয়ান যুব সংঘের তাফসির মাহফিল

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: চুনারুঘাটে আল ইখওয়ান ইসলামি যুব সংঘের তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে তাফসির পেশ করেন আল্লামা মুস্তাকুন্নবী কাসেমী৷ তাফসির পেশ করেন মওলানা শুয়াইব আহমদ আশরাফি সহ আরো অনেক উলামায়ে কেরাম৷

সোমবার বিকাল ৪টা থেকে রাত ১২টায় পযন্ত (৪ জানুয়ারী) চুনারুঘাট ডিসিপি হাই স্কুল মাঠে আল্লামা জহুর আলীর সভাপতিত্বে তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়। সহ সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামিলীগের সভাপতি তাহের মিয়া মহালদার। উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন, চুনারুঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, পৌর মেয়র নাজিম উদ্দিন শামসু, পৌর নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী সাইফুল আলম রুবেল, নাজমুল ইসলাম বকুল, বজলুর রশিদ দুলাল, চুনারুঘাট প্রেসক্লাব সাঃ সম্পাদক জামাল হোসেন লিটন,সংগঠনের সভাপতি আশরাফুল ইসলাম হারুন,সাঃ সম্পাদক মোঃমিলন মিয়া,সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান।

উপস্থিত ছিলেন চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মহিদ আহমেদ চৌধুরী, সৃজনশীল মেধাবিকাশের সভাপতি ও তরুণ সংগঠক সাইফুর রাব্বি, চুনারুঘাট প্রবাসী সামাজিক সংগঠনের মোঃ হাবিবুর রহমান সহ আরো অনেক সামাজিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দসহ হাজার হাজার মুসলিম জনতা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com