রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের শুনানি পেছালো

তরফ নিউজ ডেস্ক : বেসামরিক গেজেট নিয়মিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই কার্যক্রম পেছানো হয়েছে।

বুধবার (৬ জানুয়ারি) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন-২০০২ এর ধারা ৭(ঝ) ব্যত্যয় ঘটিয়ে

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের
(জামুকা) সুপারিশবিহীন শুধু বেসামরিক গেজেট নিয়মিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই কার্যক্রম আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

আগামী ৯ জানুয়ারি এ শুনানি হওয়ার কথা ছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জামুকার ৭১তম সভার সিদ্ধান্ত অনুযায়ী বেসামরিক গেজেট নিয়মিত করার লক্ষ্যে যাচাইযোগ্য বীর মুক্তিযোদ্ধাদের এদিন সকাল ১০টায় স্ব স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে/মহানগরের ক্ষেত্রে জেলা প্রশাসকের কার্যালয়ে সাক্ষ্য এবং তথ্য-উপাত্তসহ উপস্থিত থাকতে হবে।

বিস্তারিত তথ্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.molwa.gov.bd) এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ওয়েবসাইটে (www.jamuka.gov.bd) পাওয়া যাবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com