রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

দুই বছরের সুরক্ষা দেবে মডার্নার টিকা

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন কোম্পানি মোডার্নার তৈরি করোনাভাইরাস টিকা মানবদেহে অন্তত দু’বছর পর্যন্ত কোভিড প্রতিরোধী ক্ষমতা গড়ে তুলতে পারে। মডার্নার টিকা নেওয়ার পর মানবদেহে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেলেও বৃহস্পতিবার এই দাবি করলেন ওই সংস্থার সিইও স্টিফেন বানসেল।

যদিও এ সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হতে যে আরও তথ্যের প্রয়োজন, তা-ও স্বীকার করে নিয়েছেন তিনি। খবর রয়টার্সের

স্টিফেন বলেন, ‘গত বছর সংবাদ মাধ্যমে বলা হয়েছিল যে করোনার টিকা কার্যকারিতা মাত্র এক বা দু’মাসের হবে। তবে আমার মনে হয়, টিকার ক্ষমতা এতটা স্বল্পস্থায়ী হওয়ার কথাই নয়।’

যদিও কোন তথ্যের ভিত্তিতে স্টেফান এই দাবি করেছেন, তা খোলসা করেননি তিনি। যুক্তরাষ্ট্র, ব্রিটেনের পর বুধবার ইউরোপীয় ইউনিয়নে টিকায় ছাড়পত্র পেয়েছে মর্ডানা।

যুক্তরাষ্ট্রে ফাইজার ছাড়াও তাদের কোভিড টিকা নেওয়ার পর বহু মানুষের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্টিফানের জানান, ‘মানবদেহে এই ভ্যাকসিন প্রবেশের পর অ্যান্টিবডির মাধ্যমে যে ক্ষয় দেখা দেয়, তা ধীরে ধীরে চলে যাবে। আমরা মনে করি অ্যান্টিবডির প্রতিরোধক ক্ষমতা দু’বছর পর্যন্ত স্থায়ী হতে পারে।’

স্টিফানের মতে, শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই নয়, ব্রিটেন এবং দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন স্ট্রেনের বিরুদ্ধেও তাদের সংস্থার তৈরি টিকা সমান কার্যকরী। এ বিষয়ে মডার্না শীঘ্রই নির্দিষ্ট প্রমাণ দেবে বলেও জানিয়েছেন তিনি।

স্ফাইন জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৫০ কোটি ডোজের বরাত পেয়েছে মডার্না। সংস্থার দাবি, কোভিড-১৯ ঠেকাতে তাদের টিকা ৯৪.১ শতাংশ কার্যকর।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com