রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

ধর্ষণ মামলায় সাক্ষী দেয়ায় নারীকে ধর্ষণ

তরফ নিউজ ডেস্ক: একটি ধর্ষণ মামলায় সাক্ষী দেয়ায় ধর্ষণের শিকার হয়েছেন এক নারী। এই ঘটনায় প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাল ডেবারপাড় এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন আলমগীর ও তার সহযোগী মাহবুব আলম।

র‍্যাব জানায়, গত বছরের ৩০ নভেম্বর চট্টগ্রামে ধর্ষণর একটি মামলার সাক্ষী দিতে এসে ধর্ষণের শিকার হন ওই নারী। পরে আকবরশাহ থানায় ছয়জনের নাম উল্লেখসহ ১০ জনের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ঘটনার মূলহোতা আলমগীর বায়েজিদ বোস্তামি থানার ব্রিক ফিল্ড রোডে এক সহযোগীকে নিয়ে অবস্থান করছেন।

খবর পেয়ে র‌্যাবের একটি দলকে অপারেশনে পাঠানো হয়। তারা ভোরের দিকে বায়তুল মুনাফ মসজিদের সামনে থেকে সহযোগীসহ আলমগীরকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলমগীর ধর্ষণের কথা স্বীকার করেছেন। আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য আকবরশাহ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com