রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

শ্রীমঙ্গল প্রেসক্লাব নির্বাচন: সভাপতি বিশ্বজ্যোতি সম্পাদক সোহেল

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: শ্রীমঙ্গল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২১ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্বজ্যোতি চৌধুরী বুলেট (কালেরকন্ঠ)। সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন ইমাম হোসেন সোহেল (যুগভেরী)।

শনিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত শ্রীমঙ্গল প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় ভোট গ্রহন। নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন শ্রীমঙ্গল উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সুয়েব হোসেন চৌধুরী। প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী রুপক চন্দ্র বনিক। এবং সহকারী প্রিসাইডিং অফিসার ছিলেন উপজেলা সমাজসেবা অফিসের সমাজকর্মী নার্গিস আক্তার।

নির্বাচিত কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা হলেন-সহ সভাপতি দিপংকর ভট্টাচার্য লিটন (বাংলাদেশ প্রতিদিন), কাওছার ইকবাল (আমাদের অর্থনীতি), যুগ্ম সাধারন সম্পাদক ইয়াছিন আরাফাত রবিন (খোলাচিটি), এম এ রকিব (নয়া দিগন্ত), কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমদ (আলোকিত বাংলাদেশ), দপ্তর সম্পাদক এম মুসলিম চৌধুরী (দিনের শেষে), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন (বাংলানিউজ২৪.কম) ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মামুন আহমেদ (বাংলাদেশ বেতার), এছাড়া সদস্য নির্বাচিত হয়েছেন সৈয়দ মোঃ আলী, সরফরাজ আলী বাবুল, আ.ফ.ম আঃ হাই ডন, আব্দুর রব, সনেট দেব চৌধুরী।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com