বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

চুনারুঘাটে ব্যারিস্টার সুমনকে সংবর্ধনা

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রিয় কার্যনির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক মনোনিত হওয়ায় হবিগন্জের চুনারুঘাটে ব্যারিস্টার সায়েদুল হক সুমনকে এস এস সি ৯৫ ব্যাচের পক্ষ থেকে এক অনাড়ম্বর সংবধর্না দেয়া হয়েছে।

শনিবার (৯ জানুয়ারী) চুনারুঘাট উপজেলা হল রুমে সংবর্ধনা প্রস্তুতি কমিটির আহব্বায়ক ফয়জল আবেদিন রিপন এর সভাপতিত্বে মিজানুর রহমান বাবুল ও জুয়েল আহমদের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন চুনারুঘাটের ঐতিহ্যবাহী ডিসিপি হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব ইন্তাজ উল্লা।

প্রধান মেহমান হিসেবে উপস্হিত ছিলেন সংবর্ধিত কেন্দ্রিয় আওয়ামী যুবলীগের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সায়েদুল হক সুমন।

অনুষ্ঠান শুরুতেই হবিগন্জ জেলার ৯টি উপজেলার এস এস সি ৯৫ ব্যাচ ও সিলেট ব্যাচ- ষ্টেইজে উঠে পরিচিতি প্রদান করেন এবং সকল উপজেলার পক্ষ থেকে অতিথিগন কে ফুলের তোড়া দিয়ে বরন করা হয়।

আলোচনা পর্ব র‍্যালি শেষে পায়ে হেটে উপজেলার মুসলিম হল সেন্টারে মধ্যাহ্নভোজে অংশ নেন সকল অতিথি ও উপস্হিতি। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সিলেটের খ্যাতনামা সঙ্গীত শিল্পী আশিক।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com