রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

নবীগঞ্জে আ’লীগ প্রার্থীর সভায় ককটেল বিস্ফোরণ

ফাইল ছবি।

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: নবীগঞ্জ পৌরসভা নির্বচনে আওয়ামী লীগ প্রার্থীর সভায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। উপজেলা জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

রোববার (১০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা শহরের নতুন বাজার মোড় এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন ৩ জন।

আহতরা হলেন, প্রজাতপুরের হোসেন মিয়ার পুত্র তারেক আহমেদ (২০), সালামতপুর গ্রামের ছমির মিয়ার পুত্র নজির মিয়া (৩৬), বানুদেব গ্রামের ফিরুজ মিয়ার পুত্র শিপন মিয়া (২২)।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বলেন, রোববার বিকেলে নবীগঞ্জ শহরের নতুন বাজার এলাকায় পথ সভা করেন আওয়ামী লীগ প্রার্থী গোলাম রসুল রাহেল চৌধুরী। এ সময় আওয়ামী লীগের দলীয় নেতাকর্মী ও সমর্থক সহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। সন্ধ্যায় সভা শেষ করে ফেরার পথে কে বা কারা একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় আতঙ্কে মানুষ দিক-বিধিক ছুটতে থাকেন।

খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে তা জানা যায়নি এবং এ ঘটনায় কাউকে আটক করা হয়নি বলেও জানান নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুর রহমান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com